Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

মনোনয়ন পরিবর্তনের ভুয়া সংবাদে সীতাকুণ্ডে জাতীয় দৈনিকের বিরুদ্ধে ক্ষোভ

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ১০:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকার একটি জাতীয় দৈনিকে “সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী” শিরোনামে প্রকাশিত সংবাদ সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিএনপির এক দায়িত্বশীল নেতা আকবর হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত, গণসংযোগ, মিছিল ও বিভিন্ন নির্বাচনী কর্মসূচি পরিচালনা করছেন।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ–এর সমর্থকরা পৃথকভাবে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে আসছেন। এতে স্থানীয়ভাবে দুই পক্ষের কর্মসূচি নিয়ে কিছু আলোচনা তৈরি হলেও কেন্দ্রীয়ভাবে মনোনয়ন পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

গত রবিবার ঢাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে চট্টগ্রামের মনোনয়নপ্রাপ্ত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ মনোনয়ন পাওয়া অন্য নেতারা উপস্থিত ছিলেন। চা-চক্র ও ফটোসেশনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ে। পরে লায়ন আসলাম চৌধুরীও স্বল্প সময়ের জন্য সেখানে যান। তবে মনোনয়ন পরিবর্তন বা সংশোধন নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপি নেতা আকবর হোসেন অভিযোগ করে বলেন, “ভিত্তিহীন ও বানোয়াট এই সংবাদ উদ্দেশ্যমূলকভাবে সীতাকুণ্ডে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি রাজনৈতিকভাবে অশুভ চক্রান্ত।”

সীতাকুণ্ডবাসীর প্রতিক্রিয়া

ভুয়া সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডের সাধারণ ভোটার ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে লিখেছেন—
“এ ধরনের তথ্যহীন সংবাদ নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি তৈরি করছে।”“মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে কাজ করছি। ভুয়া খবর দিয়ে জনগণকে ভুল পথে নেওয়া যাবে না।”

কাজী সালাউদ্দিনের প্রতিবাদ:

ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন উক্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে সংশ্লিষ্ট পত্রিকায় আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। তিনি বলেন—“সীতাকুণ্ডের মানুষ জানে আমি দলের মনোনীত প্রার্থী। ভুয়া সংবাদ দিয়ে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না।”

আরও খবর 27

Sponsered content