Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে নিহত ৬

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১১:১০:০৫ প্রিন্ট সংস্করণ

মো: আব্দুল আল মামুন: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন প্ল্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৩৩ জন আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।



নিহতদের মধ্যে পাঁচজন হলেন শামসুল আলম (৬৫), ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫৬) ও মো. সালাউদ্দিন (৩৩)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আহত ৩৩ জনের মধ্যে ১৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. ফোরকান আলী (৩৩), ২. মো. নূর হোসেন (৩০), ৩. মোতালেব (৫২), ৪. মো. আরাফাত (২২), ৫. মাকসুদুল আলম (৬০), ৬. মো. ওসমান (৪৫), ৭. মো. সোলায়মান (৪০), ৮. মো. রিপন (৪০), ৯. মো. আজাদ, ১০. মো. রিপন মারুফ (৬০), ১১. প্রবেশ (৪০), ১২. নারায়াণ ধর (৬৪), ১৩. মো. জসিম (৫০), ১৪. ফেন্সি (২৬), ১৫. মো. জাহেদ (৩০), ১৬. মুজিবুল হক (৪৫), ১৭. রোজী বেগম (২০) ও ১৮. নাসিম শাহরিয়ার (২৬)।



শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



তবে বিস্ফোরণে বেশকিছু অক্সিজেনবাহী ট্রাক ও স্থাপনা ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।



আরও খবর 27

Sponsered content