Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

২৫ বছর পর হত্যা মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল গ্রেপ্তার

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ১০:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার সৎ মাকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে( ৫১)গ্রেপ্তার করেছে র‌্যাব।গত (১৬ ডিসেম্বর) শনিবার চট্টগ্রামের রৌফাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।




গ্রেপ্তারকৃত আসামি ভূপজুর থানার বাংলাপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২৫ বছর পলাতক ছিল আসামি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী দীর্ঘ ২৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।




গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর 27

Sponsered content