Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ১:১৭:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।



এর আগে সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের চালক ও যাত্রীদের। এছাড়াও ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় শতাধিক ছোট-বড় যানবাহন।



বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর পৌনে ৪টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২ ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।



আরও খবর 17

Sponsered content