Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের তীর্থভ্রমণ

  প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ১১:০৪:১৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ হতে প্রতি বছরের ন্যায় মন্দির পরিক্রমা উপলক্ষে সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়া নবীনগরে বিখ্যাত সাধক মনমোহন দত্ত (সাধু)’র আশ্রমে তীর্থ যাত্রার আয়োজন করা হয়। মন্দির পরিক্রমায় মনমোহন সাধুর নাতবৌ, শ্রী বিল্বভূষন দত্তের স্ত্রী সাধ্বী শংকরী দত্ত (গুরুমাতা)’র সহিত সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্য্য এবং উপদেষ্টা পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য্যসহ আশ্রমের কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

ঘন্টাব্যাপী সাক্ষাতে গুরুমাতা মনমোহন সাধুর জীবনী ও দর্শন নির্ভর আলোচনা করেন এবং মনমোহন সাধুর সাথে চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আযম মাওলানা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র যোগসূত্রের কথা, হযরত হতে প্রাপ্ত দয়া সান্নিধ্য বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে আশ্রমের পক্ষ হতে গুরুমাতাকে বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী কেবলা কাবা ট্রাস্ট কর্তৃক মাইজভাণ্ডার দরবারের গাউসিয়া হক মঞ্জিলের প্রকাশিত বই ত্রৈমাসিক আলোকধারা, সূর্যগিরি আশ্রম কর্তৃক প্রকাশিত বিভিন্ন বই, স্মরণিকা, গীতা বিদ্যাপীঠের সম্মান সূচক কোট পিন প্রদান করা হয়।

উক্ত মন্দির পরিক্রমায় আরো অংশগ্রহণ করেন টিটু চৌধুরী, তৃষিতা দেবী, রাজদ্বীপ চৌধুরী, কৃষ্ণ বৈদ্য, অর্চ্চনা আচার্য, বন্ধন আচার্য, রূপনা আচার্য, নবান্ন ভট্টচার্য্য, রিকিউ ভট্টচার্য্য, সুইটি আচার্য, অমর শর্মা, জয়া গুহ, অগ্নিলা শর্মা, অনির্বান শর্মা, কলিন্স দাশ, ইমা দাশ, ঐশ্বিকা দাশ, ঋদ্ধিমা দাশ, ধীমান দাশ।

আরও খবর 27

Sponsered content