Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

স্বর্ণের দামে টানা তিনবার রেকর্ড, প্রতি ভরি ১২৬০০৬ টাকা

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৪ , ৪:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশের বাজারে টানা তিনবার স্বর্ণের দামে রেকর্ড। দুই দিনে ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবার এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।




বৃহস্পতিবার (২২ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২১ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০১ টাকায় বিক্রি হয়েছে। তার দুই দিন আগে ১৮ আগস্ট দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হয়েছে। গত দুই দিন এই দামেই বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে। তারও আগে ১৫ জুলাই ১ লাখ ২০ হাজার ৮১ টাকায় বিক্রি হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৪৭ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।




এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৩৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১শ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২১ আগস্ট সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৩৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৩৮ টাকা বাড়িয়ে ১ লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।




তার আগে ১৮ আগস্ট দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৭৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

তারও আগে ১৫ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা,২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।




আরও খবর 13

Sponsered content