Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

আগামীকাল থেকে চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১২:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের ৫ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব আয়োজিত আবাসন মেলা। এবারের মেলায় মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।



মেলায় ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ২ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে ১৭ টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ৫ টি সহ সর্বমোট ৪৮ টি স্বনামধন্য প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রিহ্যাব ফেয়ার চলবে। মেলায় প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা।




গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান ২ টি হচ্ছে উইকন প্রপার্টিজ লিঃ এবং আরএকে সিরামিকস্ বাংলাদেশ (লিঃ)।



কো-স্পন্সর প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে সেনা কল্যান কনস্ট্রাকশন এ্যান্ড ডেভেলপমেন্টস লিঃ, ফিনলে প্রপার্টিজ লিঃ, এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজীস লিমিটেড, এপিএল হোল্ডিংস লিঃ, সাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিঃ, পূর্বাচল প্রবাসী পল্লী লিঃ, সাফ হোল্ডিংস লিঃ, স্যানমার প্রপার্টিজ লিঃ, সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ, এপিক প্রপার্টিজ লিঃ, র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিঃ, মুনতাসির লিভিং লিঃ, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ, জুমাইরাহ হোল্ডিংস লিঃ, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ, কনকর্ড রিয়েল এস্টেট এ্যান্ড বিল্ডিং প্রডাক্টস লিঃ।



আরও খবর 13

Sponsered content