Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

সিজেকেএস-সিডিএফএ শাহ আজিজ ইন্টারন্যাশনাল ৩য় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন

  প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৯:১২:০১ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক: হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২২ মে বুধবার বিকেলে সিজেকেএস- সিডিএফএ শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি: ৩য় বিভাগ ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।




সিডিএফ এর সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ সালাউদ্দিন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাসেদুর রহমান মিলন।

উদ্বোধনী দিনে রাফা ক্রিকেট ক্লাব ও কল্লোল সংঘ গ্রীন এর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে বিরতি পর্যন্ত গোল শূন্য ড্র ছিল।




এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সিডিএফ যুগ্ম সম্পাদক, ফুটবল কোচ মোঃ নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ, চিটাগাং চেম্বার পরিচালক ও সিজেকেএস কাউন্সিলর অহিদ সিরাজ স্বপন, কাউন্সিলর হাজী মোঃ হাসান মুরাদ বিপ্লব, ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি প্রফেসর মোঃ নেছার আহমদ মঞ্জু, কাউন্সিলর নাজমুল হক ডিউক, ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ ইয়াছিন আরাফাত, লোকমান হাকিম মোঃ ইব্রাহিম, মোঃ আক্তারুজ্জামান, জি এম হাসান,প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন,এম এ মুসা বাবলু, আজাদুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




খেলাটি পরিচালনা করেন জেলা রেফারি সমিতির তিন জন সদস্য।




আরও খবর 16

Sponsered content