Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা কর্মীদের আন্তরিকতায় বাড়ছে নিরাপদ ডেলিভারি

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ১১:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ছুটির দিনেও প্রসবসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন প্রসূতির নিরাপদ ডেলিভারি সম্পন্ন করা হচ্ছে। ছুটির দিনগুলোতেও এ সংখ্যা বেড়ে ৬ থেকে ৭ জনে দাঁড়াচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক ও নার্সরা নিয়মিতভাবে প্রসূতিদের সেবা দিয়ে যাচ্ছেন। এতে অসচ্ছল পরিবারের গর্ভবতী নারীরা স্বল্প ব্যয়ে নিরাপদ স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব হোসেন এবং ডা. ফাতেমা তুজ জোহরা জানান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রসবকালীন সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলেন, “ঈদের ছুটির মধ্যেও আমাদের স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করেছেন এবং অন্তত ৫টি নিরাপদ প্রসব সম্পন্ন করেছেন।”

তারা আরও জানান, গর্ভকালীন মা ও প্রসব পরবর্তী মা-শিশুর পরিচর্যা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা, পাশাপাশি সাধারণ চিকিৎসাসেবা ছুটির দিনেও অব্যাহত রাখা হচ্ছে।

অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, “সীতাকুণ্ড সরকারি হাসপাতালে সকল ধরনের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন রোগীদের উন্নত সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ৩ থেকে ৬ জন প্রসূতি এখানে নিরাপদ প্রসবের জন্য আসছেন।”

তিনি জানান, সরকারি হাসপাতালে মানসম্মত ও স্বল্প ব্যয়ের সেবা পাওয়ায় অনেক রোগী এখন বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে সীতাকুণ্ডে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আরও খবর 27

Sponsered content