প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১০:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ” প্রেগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ আ্যন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনারশিপ) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস ও ফল মেলা-২৫” উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১ টায় ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী বাবু তন্নয় নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোঃ সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবদুল মমিন বি,আর,ডি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ উপসহকারী কর্মকর্তা ও কৃষক, উদ্দোক্তাগণ।
প্রধান অতিথি মোঃ মোজাম্মেল হক চৌধুরী ফিতা কেটে ফেলা মেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন ফল,কীটনাশক পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন, সোনার বাংলা বিনির্মানে কৃষকরাই সোনার ছেলে তাদঁর কঠোর পরিশ্রমের কারণে আমরা পুষ্টি জাতীয় খাবার খেতে পারি। তাদেরকে আরো ভালো ভাবে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলন ও পুষ্টি কর ফলমূল উৎপাদন করার জন্য উৎসাহী করতে হবে।