প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ১০:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাটা বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশে ও বারিয়া শফিকুল মুনির ছাত্র পরিষদ বাংলাদেশ যৌথ ব্যবস্হাপনায় পবিত্র শোহদায়ে কারবালা স্বরণে ১৬ তম আজিমুশশান ওয়াজ মাহফিল উত্তর গোপালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে মাওলানা মুহাম্মদ মুছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে মেহমানে আলা ছিলেন ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ)। বিশেষ মেহমান ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।
উদ্বোধক ছিলেন ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী।
প্রধান ওয়াজিন ছিলেন চট্টগ্রাম ষোলশহর জামে আহমদীয়া সুন্নিয়া আলীয়া কামিল এম এ মাদ্রাসার ফকিহ মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী,বিশেষ ওয়ায়েজীন ছিলেন ফটিকছড়ি পাইন্দং আমতলী ছিদ্দিকীয়া মঈনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুদারিছ মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাস ও বায়তুল মুনির জামেমসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন চট্টগ্রাম বালুচরা বায়তুল কাদের শাহি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মীর মহিউদ্দিন ফয়েজী কাউছার।
অ্যডভোকেট যুবরাজ আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বড়লেখা জেলা জুডিশিয়াল আদলতের জর্জ মুহাম্মদ জিয়া উল হক জিয়া,মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্টার ডাঃ মোঃ জয়নাল আবেদীন মুহুরী,মাস্টার মুহাম্মদ আলী, ফটিকছড়ি জামেউল উলুম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোদারিছ মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী প্রমুখ।
মাহফিলের শেষে দেশ জাতির ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।