Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে নৌ পুলিশের অভিযানে ১১টি অবৈধ ড্রেজার ও বাল্কহেড আটক

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:২০:৪৭ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট সংলগ্ন বঙ্গোপসাগরীয় উপকূলে নৌ পুলিশের অভিযানে অনুমোদনহীন ১১টি ড্রেজার ও বাল্কহেড আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের ফলে উপকূলীয় পরিবেশ ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ায় এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির জিডি নং–৪১-এর ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

অভিযানকালে সরকার অনুমোদিত বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪টি ড্রেজার ও ৭টি বাল্কহেডসহ মোট ১১টি নৌযান আটক করা হয়। আটককৃত নৌযানের মধ্যে রয়েছে— এমবি সুহা নুর অ্যান্ড সারা, এমবি হোসাইনিয়া, এমবি ইলাল্লাহ ড্রেজার, এমবি মা খাতুনা জান্নাত, এমবি ঈগল পাখি, এমবি সাফিনসহ অন্যান্য।

নৌ পুলিশ সূত্র জানায়, অবৈধ ড্রেজারের কারণে সাগর তীরভূমি ভাঙন, নৌপথে ঝুঁকি এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আটককৃত নৌযানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের সমুদ্র উপকূলে রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র ১৫ থেকে ২০টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকলে এসব কার্যক্রম আরও বাড়বে।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে উপকূলীয় জনপদ ও বেড়িবাঁধ হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে স্থায়ী নজরদারি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

আরও খবর 27

Sponsered content