পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১১:০১:০০ প্রিন্ট সংস্করণ

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বকে প্রধান শক্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। দায়িত্ব নেওয়ার পরপরই জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় বসে তিনি এই বার্তা দেন। পাহাড়ি জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শনিবার ৩০ নভেম্বর রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। নতুন এসপি পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

​সভায় উপস্থিত জেলা পুলিশের কর্মকর্তারা নতুন এসপিকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা রাঙ্গামাটির আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও টেকসই ও জনগণের অনুকূল রাখতে পূর্ণ সহযোগিতা করবেন।

​​বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।

​পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্যে স্পষ্ট করেন, রাঙ্গামাটির মতো একটি চ্যালেঞ্জিং এলাকায় কাজ করার জন্য প্রতিটি সদস্যকে অত্যন্ত সতর্কতা এবং পূর্ণ পেশাদারিত্ব দেখাতে হবে। তিনি বাহিনীর কার্যকারিতা বাড়াতে বেশ কিছু প্রশাসনিক নির্দেশনা তুলে ধরেন, যা মূলত পেশাগত মান ও শৃঙ্খলার ওপর আলোকপাত করে:
​দায়িত্ব পালনে শৃঙ্খলা ও দক্ষতা বজায় রাখা।

​কর্তৃপক্ষের নির্দেশ-আদেশ যথাযথভাবে মান্য করা।দায়িত্ব পালনে বুদ্ধিমত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং নিরাপত্তায় মনোযোগী থাকা।​কর্মক্ষেত্র ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
​সবার উপর অর্পিত দায়িত্ব যথাসময়ে ও সঠিকভাবে পালন করা।​এসপি রকিব আশা প্রকাশ করে বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।​সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর 29

Sponsered content