Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৩ , ১২:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ

মো: আরিফুল ইসলাম: লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাকিব হোসেন (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।




১২ মার্চ রোববার সকাল পৌনে ১১টায় উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকিব হোসেন নোয়াখালীর চাটখিল থানার মোহাম্মদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাঁওড়া বানসা বাজার এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।




পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারটিতে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।




লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




আরও খবর 28

Sponsered content