উত্তর চট্টগ্রাম

বিবিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ জনকে জরিমানা

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১০:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজার ও আশপাশের এলাকায় রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র গাড়ি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।

১৩ জুলাই রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। অভিযানে সংশ্লিষ্ট অপরাধে ৮ ব্যক্তিকে মোট ১১হাজার ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে সহকারী কমিশনার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান চললে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।

 

আরও খবর 27

Sponsered content