Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র গোলাবারুদ উদ্ধার

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ১০:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামঃ পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ার জঙ্গলে সেনাবাহিনী অভিযান চালিয়ে কেএনএফের একটি আস্তানা থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধারের খবর গেছে।

১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর এই সরঞ্জাম অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে-একটি একে ৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকোলার, ২টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক। সেনাবাহিনীর রুমা জোন থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল আরাফাত আমিন সাংবাদিকদের জানান, মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে এমন সংবাদের পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়,এই সময়ে সকালে কেএনএফ সদস্যরা গুলি ছুঁড়লে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়,উভয় পক্ষের মধ্যে গুলিতের পর সন্ত্রাসীরা সেখান থেকে পিছু হটে, পরে ঐ আস্তানায় তল্লাশি করে অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই ঘটনায় কেএনএফের বেশ কিছু সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। ওই এলাকায় কেএনএফের সদস্যদের আটক, তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে শান্তি কমিটির সাথে কেএনএফ সদস্যদের দু’দফা সমঝোতা বৈঠক হয় এবং গত দু বছরের বেশি সময়ে কেএনএফের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সেনা সদস্যসহ এ পর্যন্ত ২৭ জন নিহত,কেএনএফের ৬২ জন আটক করার খবর পাওয়া যায়।

আরও খবর 29

Sponsered content