Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ২ জনকে জরিমানা

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ১০:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -১ গোলাম মাওলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ মে ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।




এ সময় ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোঃ গোলাম মাওলাকে ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বিবৃতি প্রদান করে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়, পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০ হাজার (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।




এদিকে নাজিরহাট পৌরসভার ব্যবসায়ী ও যুবলীগ নেতা এম ডি মঈনুকে ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বিবৃতি প্রদান করে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়, পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ১০হাজার(দশ হাজার) টাকা জরিমানা করে, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় করা হলে কারাদণ্ড মওকুফ করা হয়। দুজনের কাছ থেকে অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয় বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।




অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও খবর 27

Sponsered content