উত্তর চট্টগ্রাম

ভুজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: জাহান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ১০:২৮:৫১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাংলা বাজার, হেঁয়াকো, দাঁতমারা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

এ সময় মেসার্স জাহান ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস মজুদ ও যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন চট্টবাণীকে জানান।

আরও খবর 27

Sponsered content