প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৩:৪৪:০০ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: পাওয়ার প্লেতে ভারতকে ভালোই আটকে রেখেছিল বাংলাদেশ, নিয়েছিল তিন উইকেট। কিন্তু নিতিশ রেড্ডি ও রিংকু সিংয়ের ঝড় এলোমেলো করে দেয় সব।
এর মধ্যে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে অবশ্য ভারতের রান দুইশ ছাড়িয়ে খুব বেশি দূরে যায়নি।
বুধবার দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করেছে স্বাগতিকরা।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার করা ২২৪ রান সর্বোচ্চ। সিরিজে সমতায় ফিরতে হলে রান তাড়ার রেকর্ড গড়তে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলকে। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি এই দিল্লিতেই এসেছিল।