খেলাধুলা

কুতুব‌দিয়া-মহেশখালী প্রী‌তি ফুটবল ম্যাচ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১০:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: দ্বীপ উপজেলা কুতুব‌দিয়া ও ম‌হেশখালী উপ‌জেলার সা‌থে এক প্রী‌তি ফুটবল ম্যাচ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ জুলাই) স্বপ্নযাত্রী ফাউ‌ন্ডেশনের উদ্যো‌গে বিকা‌ল ০৪ টার সময় বড়‌ঘোপ সমুদ্র সৈকতে ম্যাচটি অনু‌ষ্ঠিত হয়। নবারুণ সং‌ঘের সভাপ‌তি জাফর আল‌মের সভাপ‌তি‌ত্বে সা‌র্বিক সহ‌যোগীতায় ছিল কুতুব‌দিয়া খে‌লোয়াড় স‌মি‌তি ও স্বেচ্ছা‌সেবী সমন্বয় ‌ফোরাম।

অত্যন্ত প্রতিদ্ব‌ন্ধিতাপূর্ণ খেলায় ২ – ১ গো‌লে দ্বীপ উপজেলা কুতুব‌দিয়া জয়লাভ ক‌রে। খেলায় জেলা রে‌ফা‌রিজ এ‌সো‌সি‌য়েশন সদস‌্য মাস্টার নিজ্জল শীল রেফারীর দা‌য়িত্ব পালন ক‌রেন। ধারাভাষ্যে ছি‌লেন কুতুব‌দিয়ার মাস্টার মো:কাইছার ও ম‌হেশখালীর দে‌লোয়ার হো‌সেন।

খেলায় ম‌হেশখালীর তরুণ সমাজ সেবক অ‌স্ট্রেলিয়ায় স্টু‌ডেন্ট প্রবাসী কৃ‌তি ফুটবলার ফয়সাল আ‌মিন প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। এর আ‌গে‌ তি‌নি কুতুব‌দিয়া খে‌লোয়াড় স‌মি‌তির নতুন অ‌ফিস উ‌দ্বোধন ক‌রে স‌মিতির আজীবন সদস্য ফরম পুরণ ক‌রেন।

এসময় প্রধান শিক্ষক আ‌নিছুর রহমান, ক্রীড়া সংস্থার সা‌বেক সে‌ক্রেটারী মাস্টার বিমল শীল, খে‌লোয়াড় স‌মি‌তির সভাপ‌তি আ‌তিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: রশীদ বাদশা, প্রতিষ্ঠাতা সে‌ক্রেটারী দেবব্রত পাল দেবু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এছাড়া ফয়সাল আ‌মিন বড়‌ঘোপ মধ্যম অমজাখালী‌র এক‌টি মস‌জিদ মা‌ঠে বৃক্ষ‌রোপন উ‌দ্বোধন ও মাস্টার জাকা‌রিয়াসহ ৩ জন রোগী‌কে আ‌র্থিক অনুদান প্রদান ক‌রেন।