Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন রুট, মনে করেন পন্টিং

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৪ , ৫:১৬:২৭ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: কদিন আগেই টেস্টে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন জো রুট। ব্রায়ান লারাকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার নাম এখন সাতে।

তবে সবার ওপরে থাকা কিংবদন্তি ভারতীয় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। এমনটাই মনে করেন আরেক কিংবদন্তি রিকি পন্টিং।




টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন প্রায় ১১ বছর হয়েছে। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান নিয়ে এখনো তালিকার শীর্ষে আছেন তিনি। তাকে ছাড়িয়ে যেতে ৩ হাজার ৮৯৫ রান দরকার রুটের। বর্তমানে ১৪৩ টেস্ট শেষে ১২ হাজার ২৭ রান করেছেন তিনি। পন্টিং অবশ্য সেখানে অসম্ভবের কিছু দেখছেন না।

টেস্টে ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে তালিকার দুইয়ে থাকা এই অজি কিংবদন্তি আইসিসিকে বলেন, ‘সম্ভবত সে (রুট) এটা করতে পারে। তার বয়স ৩৩… ৩ হাজারের বেশি রান পিছিয়ে আছে। এটা নির্ভর করছে তারা (ইংল্যান্ড) কয়টা টেস্ট ম্যাচ খেলে, কিন্তু যদি তারা বছরে ১০ থেকে ১৪টি টেস্ট ম্যাচ খেলে থাকে এবং সেখানে যদি বছরে ৮০০ থেকে হাজার রান করে থাকে রুট, তাহলে বলা যায়, টেন্ডুলকারের জায়গায় পৌঁছাতে কেবল তিন বা চার বছর দূরে আছে সে। তখন তার বয়স হবে ৩৭। ‘




পন্টিং আরও বলেন, ‘যদি তার ভেতর এখনো ক্ষুধা থাকে, তাহলে তার এটি করতে পারার সমস্ত সম্ভাবনা রয়েছে। গত দুই বছরে সে ভালো থেকে আরও ভালো হয়ে উঠেছে। সবসময় বলা হয়ে থাকে, ব্যাটাররা ৩০ (বয়স) এর শুরুর দিকে তাদের সেরা অবস্থায় পৌঁছায় এবং সে অবশ্যই সেটা করেছে। ‘

সদ্য সমাপ্ত সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রুট। ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও নিশ্চয়ই সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি।

আরও খবর 16

Sponsered content