Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ১২:২৪:৩৯ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ শটে সফল হন প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান, তার নেওয়া পঞ্চম কিকে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়।

ম্যাচের শুরুতে বাংলাদেশই নিয়ন্ত্রণে ছিল বেশি সময়। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে চিত্র কিছুটা বদলে যায়। ভারত বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিন দৃঢ়তা দেখান।

ফলে প্রতিপক্ষ উল্লেখযোগ্য কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি।বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকবার ভারতকে চাপে ফেলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়, যিনি উইং দিয়ে গতি এনে কিছু সুযোগ তৈরি করেন। ম্যাচের শেষ দিকে তার দেওয়া দারুণ পাসে সুযোগ পান রোনান, তবে এগিয়ে আসা গোলরক্ষকের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপে লড়তে হয় দুই দলকে। যেখানে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় লাল-সবুজের দল। ঠান্ডা মাথায় সফল হয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার শিরোপা নিজেদের দখলে রাখা বয়সভিত্তিক ফুটবলের জন্য একটি বড় অর্জন।

আরও খবর 16

Sponsered content