Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২২ , ৮:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বাইরে যে প্রতিভাবান ক্রিকেটাররা থাকেন, তাদের নিয়েই তৈরি হয় বাংলাদেশ ‘এ’ দল। গেল কয়েকদিন আগে আফগানিস্তানে সফর বাতিল হয় দলটির। জানা যায়, আর্থিক কারণে বাতিল হয় সিরিজটি।



তবে বসে নেই বিসিবি। এই ফাঁকা সময়ে বিসিবি ভারতের চেন্নাইয়ের রঞ্জি দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ আয়োজন করতে যাচ্ছে।

জানা গেছে, চেন্নাইয়ের সেই রঞ্জি দলের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দলকে ভারত সফরে পাঠাচ্ছে বিসিবি। যদিও এখনো সবকিছুর দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।



ঢাকা পোস্টকে সুমন বলেন, ‘যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা হচ্ছে না, সে কারণে চেষ্টা করা হচ্ছিল নতুন কিছু করার। চেন্নাইয়ের যে রঞ্জি দল আছে, তারা সিরিজ খেলতে রাজি হয়েছে। সেখানে চার দিনের ম্যাচ দুটি এবং একদিনের ম্যাচ হবে তিনটি। যদিও এ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে, এখনো ফাইনাল হয়নি কিছু।

আগামী মাসে ‘এ’ দলের ভারত সিরিজ থাকায় মুমিনুল-মিঠুনদের দেখা যাবে না এনসিএলে। নির্বাচক সুমন বলেন, যারা বাংলাদেশ ‘এ’ দলে আছেন, তাদের প্রথম প্রায়োরিটিই থাকবে ‘এ’ দল। সে কারণে এ সিরিজের বাংলাদেশ দলে যারা থাকবেন, তারা এনসিএলে খেলবেন না।

আরও খবর 16

Sponsered content