Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

মালদ্বীপকে হারিয়ে দেশবাসীকে ‘ঈদের উপহার’ দিতে মুখিয়ে মারিয়ারা

  প্রতিনিধি ২৮ মে ২০২৬ , ১২:০০:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: একদিকে দেশজুড়ে বইছে ঈদের আনন্দ, অন্যদিকে ভারতের গোয়ায় ঘাম ঝরাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। উৎসবের এই বিশেষ দিনটিতে পরিবারের পাশে থাকার সুযোগ নেই, তবে মাঠের লড়াইয়ে জিতে পুরো দেশবাসীকে দারুণ এক ‘ঈদের উপহার’ দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে আগামীকাল (ঈদের দিন) মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীকে জয়ের আনন্দে ভাসানোর প্রত্যাশা জানিয়েছেন দলের অধিনায়ক মারিয়া মান্দা।

ঈদের দিন দেশবাসীকে জয় উপহার দেওয়ার বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই, আমরা ভালো কিছু করলেই সেটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের প্রত্যাশা থাকবে আমরা ভালো খেলব এবং ভালো খেলা উপহার দিয়ে দেশবাসীকে দারুণ একটা রেজাল্ট এনে দেব।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই মালদ্বীপকেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক ভারত। তবে ভারতের সেই বড় জয় দেখে গোল-উৎসবে মেতে ওঠার কোনো বাড়তি চাপ নিচ্ছেন না মারিয়া।

তার সোজা কথা প্রথম ম্যাচে দলের প্রধান লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেওয়া। মারিয়া বলেন, ‘যেহেতু এটি আমাদের প্রথম ম্যাচ, তাই আমাদের টার্গেট থাকবে পয়েন্ট। আমাদের পয়েন্ট নিতে হবে। গোল হওয়াটা আসলে ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। ম্যাচ অনুযায়ী আমরা আমাদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে ভারতের ম্যাচ নিয়ে এখনই মনোযোগ সরাতে নারাজ তিনি। ধাপে ধাপে এগোতে চান অধিনায়ক, ‘আগে আমাদের টার্গেট হলো প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ নিয়ে আপাতত আমরা চিন্তা করছি না। আমাদের পয়েন্ট প্রয়োজন, তাই প্রথম ম্যাচটাই আমরা ভালোভাবে খেলতে চাই।’

অধিনায়ক হিসেবে সাফের মতো বড় মঞ্চে এবারই প্রথম দলকে নেতৃত্ব দিয়ে মাঠে নামবেন মারিয়া মান্দা। নতুন এই দায়িত্ব নিয়ে তার অনুভূতি বেশ ইতিবাচক, ‘ফিলিংসটা তো অবশ্যই ভালো। যেহেতু কালকে থেকে নতুন করে সাফ শুরু হচ্ছে, তাই ভালো কিছু দিয়েই শুরু করতে চাই।’

বাংলাদেশ দলের মাঝমাঠে বরাবরই বড় ভরসার নাম মারিয়া মান্দা ও মনিকা চাকমা জুটি। তবে চোটের কারণে মালদ্বীপের বিপক্ষে মনিকার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়া দলে নেই গত আসরের গুরুত্বপূর্ণ সদস্য স্বপ্না ও মনিকার মতো তারকারাও। তবে এতে দলের মিডফিল্ডের শক্তি কমবে না বলেই বিশ্বাস মারিয়ার।

নতুনদের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘টিমে আমরা যারা আছি, সব প্লেয়ারই ভালো। কে আগে ছিল বা ছিল না, তার চেয়ে বড় কথা হলো যে ভালো খেলবে সেই দলে থাকবে। আমি বা মনিকা যেমন আছি, তেমনি মিডফিল্ডে নতুন করে মৌমিতা ও অর্পিতা এসেছে। তারাও ভালো খেলবে বলে আমার বিশ্বাস। আমরা চেষ্টা করব মিডফিল্ডের সেই ম্যাজিক ধরে রাখার।’

আরও খবর 16

Sponsered content