Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

শপথ নিলেন সরোয়ার আলমগীর

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ১১:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রতিনিধিত্বে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।

এর আগে আইনি জটিলতার কারণে তার শপথ গ্রহণ বিলম্বিত হয়েছিল। সংশ্লিষ্ট জটিলতার অবসান হওয়ার পর জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে।

শপথ গ্রহণ শেষে সরোয়ার আলমগীর দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে এবং সংসদে তাদের স্বার্থ তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করবেন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নবশপথ নেওয়া এ সংসদ সদস্য।

আরও খবর 27

Sponsered content