Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

হোটেলের গাড়ি পার্কিং সড়কে, জরিমানা ৪০ হাজার টাকা

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৪ , ১১:২০:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের স্টেশন রোডের হোটেল গোল্ডেন ইন এবং এশিয়ান এসআর হোটেলের গাড়ি সড়কে পার্কিং করার অপরাধে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




সোমবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।




অভিযানকালে স্টেশন রোড, নিউ মার্কেট, জুবিলি রোড এবং তিনপোলের মাথা পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা, দোকান উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম অভিযানে সহায়তা করে।

আরও খবর 25

Sponsered content