Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় সাংবাদিকদের সাথে ১৯ দিন ব্যাপী সীরত মাহফিল পরিচালনা কমিটির মতবিনিময়

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৮:৪৮:০৮ প্রিন্ট সংস্করণ

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ৮ অক্টোবর শনিবার থেকে শুরু হবে ইনশাল্লাহ।

এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর (বাদে আছর) চুনতি সীরত মঞ্জিলে লোহাগাড়ার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মাহফিলের মিডিয়া কমিটির সদস্য সচিব ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্বিবিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মু. যাহেদুর রহমানের সঞ্চালনায় এবং মতোয়াল্লী কমিটির সভাপতি শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি মুুহাম্মদ ইসমাইল মানিক,কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,মিডিয়া কমিটির আহবায়ক ও শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহফিল পরিচালনা কমিটির সদস্য মো: জমিল উদ্দিন,চুনতি সমাজকল্যাণ পরিষদের প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, কামরুল হুদা, মোহাম্মদ আলম, সাদুর রহমান, মো: আব্দুল মান্নান প্রমূখ।



১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সঃ) সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত। তিনি বলেন বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মাহফিলের দাওয়াত দিয়েছেন। এবারে চুনতি সীরত মাহফিলের জন্য ৩কোটি টাকার বাজেট ধরা হয়েছে। দ্রব্যমূল্যের দামের উপর নির্ভর করে বাজেট আরো বাড়তে পারে, তাই সকলের সহযোগিতা প্রয়োজন। ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) পুলিশ প্রসাশনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্থরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

পবিত্র ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) সারা বিশ্বে ছড়িয়ে দিতে উপস্থিত সাংবাদিদের সহযোগীতা কামনা করেছেন মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।



মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

উল্লেখ্য:অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষে রসুল (স:) এর শানে এ মাহফিল প্রবর্তন করেন।

আরও খবর 28

Sponsered content