Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ১০:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: পরিবেশ রক্ষায় সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (০৩ রা জুলাই ) রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ ছালাম।

তিনি বলেন, “আজ‌পরিবেশ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। এক সময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার।” তিনি জুলাই মাসে চট্টগ্রাম নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান ।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজীদের সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদি হাসান রায়হান, সিটি ইউনিটের ইউএলও আবদুর রহিম আকন, সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য,দূর্যোগ ও মানবিক বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম ও সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, বেল, নিম, বহেরা, হরিতকি,অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

তরুণদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভাপতি জানান, এক স্বেচ্ছাসেবক, এক গাছ’ স্লোগানে চলমান এই উদ্যোগের মাধ্যমে নগরীর নানা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

আরও খবর 25

Sponsered content