Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া কলেজ গেট ও রশিদিয়াপাড়া সিএনজি চালক সমিতির নির্বাচন: সভাপতি করিম আল্লাউদ্দীন সম্পাদক

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া কলেজ গেইট ও রশিদিয়া পাড়া সিএনজি চালক সমবায় সমিতি লি.(রেজি. নং- ১২৮৯৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে।



এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৯১ জন ভোটার লাইনে দাঁড়িয়ে গোপন ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এরমধ্যে ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ করিম উদ্দীন । তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মহিন উদ্দীন পেয়েছে ২৮ ভোট এবং মো. করিম উদ্দিন ১৪ ভোট। ৪৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ এমরান হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বক্কর পেয়েছেন ৩৩ ভোট।



৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বেলাল হোসেন পেয়েছেন ২৮ভোট। ৬১ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. গিয়াস উদ্দীন পেয়েছেন ২২ভোট। সদস্য পদে ৫৭ ভোট পেয়ে ইউনুছ এবং ৪৬ ভোট পেয়ে এমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো.এরশাদ শাহ পেয়েছেন ৩২ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না ভোট গ্রহন শেষে ভোটের এই ফলাফল ঘোষণা করেন।



এদিন নির্বাচন পরিচালনা কালে কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্ঠা ও মরিয়মনগর সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, সাবেক কাউন্সিলর মো. জসিম উদ্দিন, পারভেজ হোসেন, মো. ইকবাল শাহ চৌধুরী, মোহাম্মদ ফজল সওদাগর, মো.আজগর, সাবেক কমিশনার জসিম উদ্দীন, মোঃ হানিফ রাজু।



আরও খবর 27

Sponsered content