Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট মডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ একাত্ম হয়ে এই দোয়ায় অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে দাঁড়িয়ে বেগম জিয়ার আরোগ্য কামনায় হাত তোলেন। সালাউদ্দিন বলেন, “মানবিক বিবেচনায় অসুস্থ মানুষের জন্য দোয়া করা সব মুসলমানের দায়িত্ব। আমরা সবাই মিলে মা খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।”

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লীরা জানান, আজকের এই প্রার্থনা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং মানবিকতার জায়গা থেকে সবার সমবেত প্রার্থনা। রাজনৈতিক মতানৈক্য ভুলে, দল–বল নির্বিশেষে সবাই একজন মানুষের সুস্থতা কামনায় একত্র হয়েছেন। অনেকে আবেগাপ্লুত হয়ে আল্লাহর কাছে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

ফকিরহাট মডেল মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। তিনি দোয়ার শুরুতে বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ মুসলমানের সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করেন। দোয়া শেষে মুসল্লীরা একে অপরের খোঁজখবর নেন এবং মসজিদ প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করেন।

স্থানীয়দের ভাষ্য, এই দোয়া মাহফিল সীতাকুণ্ডে প্রতিবেশী–সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে।

আরও খবর 27

Sponsered content