Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচার শুরু

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। ২৫ নভেম্বর রাঙামাটি পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভার মধ্য দিয়ে এই প্রচারের উদ্বোধন হয়। পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

পৌর এলাকার মোস্তফা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করবেন। একই সঙ্গে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির এবং সংশ্লিষ্ট এলাকার পৌর বিএনপির সভাপতি শফিউল আজম।

বক্তারা বলেন, মাঠে ঐক্যবদ্ধ প্রচারের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণসমর্থন বাড়ানো হবে। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে।

পথসভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই পথসভাকে ঘিরে রাঙামাটি পৌর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে গতি পায়।

আরও খবর 29

Sponsered content