Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যানসার: উত্তর কোরিয়া

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ১০:৩৯:২১ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য ‘ক্যানসার’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটি ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে।

বুধবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ’তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের সামরিক আগ্রাসনে উত্তর কোরিয়া গভীরভাবে উদ্বিগ্ন এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য নয় এমন অপরাধ।

উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, রাষ্ট্রীয় মদদে চালানো এই হামলা কেবল ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজকের বৈশ্বিক সংকট এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতা প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল এখন এই অঞ্চলের জন্য ক্যানসারসদৃশ এক অস্তিত্বে পরিণত হয়েছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও বড় হুমকি।

আরও খবর 15

Sponsered content