প্রতিনিধি ৭ জুন ২০২৫ , ১০:২৬:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ঈদুল আজহা। মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান,পবিত্র ঈদুল আজহা।
৭ জুন শনিবার সকাল ৮টায় শফিকীয়া দরবার শরীফের বায়তুল মুনির জামেমসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ছোবহানীয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন ইমামতি করেন।
নামাজ উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী, দেশ-বিদেশের মুসল্লীগণ। নামাজের শেষে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরত আলহাজ্ব আল্লামা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মাঃজিঃআঃ)।