Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

মাইকিং করে গ্রামবাসীর ধাওয়া : বালুভরাটে বাধা পেয়ে পালালেন দুই জামায়াত

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১২:০৩:৫৪ প্রিন্ট সংস্করণ

মো. রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে সাগর থেকে ওঠানো বালু দিয়ে কৃষিজমি ভরাট করতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসী দুই জামায়াত নেতাকে ধাওয়া করেন। জনরোষের মুখে পালিয়ে যান কুমিরা ইউনিয়ন জামায়াতের নেতা জসিম উদ্দিন এবং পৌর জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিনসহ অন্য সঙ্গীরা। পালানোর সময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ও পলাতক সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেন সমুদ্র উপকূলে প্রায় ১০০ একর কৃষিজমি ক্রয় করেন। ওই জমি বালু দিয়ে ভরাট করতে জামায়াত নেতা জসিম উদ্দিন ও রেহান উদ্দিন অর্ধশতাধিক লোক নিয়ে সেখানে যান এবং ড্রেজার বসিয়ে ভরাট শুরু করেন।

সমুদ্র থেকে বালুর পাইপ আনা ও জমিতে বালু ঢালার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েক শ গ্রামবাসীকে একত্রিত করেন। তারা গিয়ে বালুভরাটের কাজ বন্ধ করে দেন এবং পাইপ অপসারণ করেন। কৃষকদের দাবি—

ফসল থাকা অবস্থায় বালু ভরাট করা যাবে না,পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন,অন্তত তিন মাস আগে স্থানীয়দের জানাতে হবে।

এসময় দুই জামায়াত নেতাকে জিজ্ঞেস করলে তারা জানান, প্যাসিফিক জিন্সের মালিকের হয়ে বালু ভরাট করছেন। এই উত্তরে ক্ষুব্ধ কৃষকরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে জনতার চাপের মুখে জসিম উদ্দিন ও রেহান উদ্দিন কোনো মতে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে এই দুই জামায়াত নেতা কুমিরা, আকিলপুর, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকায় শত শত ড্রেজার দিয়ে বালু ভরাট করে আসছেন। এবারও তাদের কাছে ড্রেজার থাকায় সমঝোতার মাধ্যমে তানভীর হোসেন তাদের পাঠান বলে দাবি গ্রামবাসীর।

এদিকে, জামায়াতে ইসলামী জেলা শাখা এ ঘটনার দায় স্বীকার করতে নারাজ।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আরও খবর 27

Sponsered content