উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ১০:০৮:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২১ জুলাই ফটিকছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল খালেক, উপাধ্যক্ষ মোহাং মনিরুজ্জমান ,কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।

“গাছ লাগাই পরিবেশ বাচাঁয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গাছ লাগনো একটি ছদকায়ে জারীয়ার কাজ।গাছ লাগলে মালিক ফল ভোগ করবে,পশু-পাখি খাবে,মানুষে খাবে।গাছ ছায়,অক্সিজেন দিয়ে মানুষ, জীব-জন্তুর উপকার হয়।পরিবেশ ভাল রাখে জলবায়ু পরিবর্তনে অনেক সময় গাছ উপকারে আসে। প্রত্যেক ছাত্র ছাত্রী নিজ নিজ বাড়ির আঙ্গিনায় বা রাস্তার পাশে কমপক্ষে ১টি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।প্রত্যেক ছাত্রছাত্রী কোনা কোনো প্রকার ফলজ,বনজ,ও ঔষধি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়ির সৌন্দর্য বর্ধন এবং প্রকৃতিক খরারোদে এগিয়ে আসতে হবে।

আরও খবর 27

Sponsered content