Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

বাঁশবাড়িয়ায় টানা গণসংযোগে ব্যস্ত চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১০:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

মো: রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ ও পাহাড়তলী আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন টানা গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সোমবার সকাল ১০টায় তিনি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ পরিচালনা করেন। তিনি এলাকার বিভিন্ন সড়ক, বসতি ও বাজার ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানতে চান।

গণসংযোগে সালাউদ্দিনের সঙ্গে ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলমগীর, সাবেক যুগ্ম সম্পাদক দিদারুল আলম, কামরুল হাসান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আজাদ, সাধারণ সম্পাদক মো. হারুণসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের উপস্থিতি এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় প্রচারণা এক প্রকার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারা বাঁশবাড়িয়া বেড়িবাঁধের নাজুক অবস্থা, বর্ষায় পানি–বন্দিত্ব, গ্রামীণ সড়কের জরাজীর্ণ অবস্থা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব, দীর্ঘদিনের বেকারত্ব সমস্যা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন।

কিছু পরিবার জানান, উপকূলীয় এলাকার হওয়ায় সামান্য ঝড়–জলোচ্ছ্বাসেই বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, ফলে চাষাবাদ ও বসতঘর দুটোই ঝুঁকির মধ্যে থাকে। অন্যদিকে যুব সমাজের একটি অংশ কর্মসংস্থানের অভাবে হতাশার কথা জানায়।

উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন “এলাকার অবকাঠামো, নিরাপত্তা ও জনসেবাব্যবস্থার বেশ কিছু সংকট চোখে পড়েছে। স্থানীয়দের প্রত্যাশা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানুষের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল নেতৃত্বই পারে বাস্তব পরিবর্তন আনতে—এজন্য প্রয়োজন পরিকল্পনা, সততা ও ধারাবাহিক কাজ।”

তিনি আরও জানান, স্থানীয়দের তুলে ধরা সমস্যাগুলো তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দপ্তরের সঙ্গে আলোচনায় আনবেন এবং টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।

আরও খবর 27

Sponsered content