জাতীয়

পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ১০:৩৫:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ( ২০ জুন) থেকে তিনি দায়িত্ব নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী শুক্রবার (২০ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ২২ মে থেকে ছুটিতে যান। আসাদ আলম সিয়াম দায়িত্ব না নেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী শুক্রবার (২০ জুন) অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।

 

আরও খবর 17

Sponsered content