মহানগর

নারী-পুরুষের সমতা আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ৮:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: : জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার বলেছেন, বর্তমান সরকার সব জায়গায় নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করে রেখেছেন। নারী-পুরুষের সমতা আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।

মনমানসিকতার পরিবর্তন ঘটিয়ে নিজের দক্ষতা ও জ্ঞান দিয়ে আগামী ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৮ মার্চ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




তিনি আরও বলেন, নারী জাতির ক্ষমতায়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল নারী। পৃরুষের পাশাপাশি নারী সমাজের উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই দেশের সব জায়গায় মহিলা সচিব থেকে শুরু করে বিভাগীয় কমিশনার-ডিসি-এসপি, ইউএনও-ম্যাজিস্ট্রেট-ওসি ও অন্যান্যস্থানে উর্ধ্বতন মহিলা কর্মকর্তারা কর্মরত থেকে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। আলোচনা সভার পূর্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের নেতৃত্বে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে নারী কল্যানমুখী ১৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে অনুদানের চেক বিতরণ করা হয়।




অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী পরিচালক দিলরুবা বেগমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারী নেত্রী ও সমাজকর্মী জেসমিন সুলতানা পারু, আবিদা আজাদ, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জনি রোজারিও, ব্র্যাক’র সমন্বয়কারী এনামুল হাসান প্রমূখ।

আরও খবর 25

Sponsered content