Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৮:২৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবানের থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ২০২৬ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল এইচ রোজারিও সিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা, আরএনডিএম, প্রধান অতিথির সহধর্মিণী ইসরাত জাহান শিথিল, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা এবং সহকারী প্রধান শিক্ষক সিস্টার সুকৃতি গ্রেগরী আরএনডিএম।অনুষ্ঠানের ফাদার, সিস্টার, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলা হয়েছে।শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার উপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর 29

Sponsered content