Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

জসিম উদ্দিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফাইনালে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ৭:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে জসিম উদ্দিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শিরোপা জিতেছে ম্যানেজমেন্ট বিভাগ। গতকাল, ১৭ নভেম্বর ২০২৫, সোমবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্যুরিজম বিভাগকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যানেজমেন্ট বিভাগ।​জসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট বিভাগ ও ট্যুরিজম বিভাগ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী ট্রাইব্রেকারে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট বিভাগ ৫-৩ ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।

​খেলা শেষে মনোজ্ঞ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করেন। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীর গঠনেই সাহায্য করে না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন।

​জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ডিএফএ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।​এছাড়াও জসিম উদ্দিন ফাউন্ডেশন এর উপদেষ্টা মণ্ডলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপস্থিত অতিথিবৃন্দ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য জসিম উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও খবর 29

Sponsered content