Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৮:৫৮:৫২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে কর্মরত অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করছেন মোহাম্মদ ফারুক মনজু (৩০) নামে এক যুবক।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।




জানা যায়, মঙ্গলবার ২৯ আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৪ টার দিকে তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, ফারুক মনজু ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের আব্দুল ওহাব খলিফার বাড়ির মাওলানা ফয়জুল হকের পুত্র। তিনি এখনো অবিবাহিত। পরিবারে ৩ ভাই, ১ বোনের মধ্যে মনজু দ্বিতীয়।




এদিকে, প্রবাসী যুবক ফারুক মনজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও খবর 15

Sponsered content