Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়াদুদ ভূইয়া

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৮:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দলের সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হচ্ছেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ঢাকা-১৪ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা তুলি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ—
ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলের নেতাকর্মীরা মনে করছেন, ওয়াদুদ ভূইয়ার এই মনোনয়ন ঘোষণায় খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

আরও খবর 29

Sponsered content