মহানগর

এরশাদ উল্লাহকে দেখতে গেলেন জামায়াত নেতারা

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৬:০১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ জামায়াত নেতারা বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে দেখতে গেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এরশাদ উল্লাহর বাসায় দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরী কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাঈল, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, চান্দগাঁও থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী, বিএনপি নেতা জাফর আহমদ ও ইমাদ উল্লাহ।

আরও খবর 25

Sponsered content