Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আমাদের সময় কম, কাজ বেশি: উপদেষ্টা ফারুকী

  প্রতিনিধি ৩০ মে ২০২৫ , ১০:৪৭:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমাদের সময় খুব কম, কিন্তু কাজ অনেক বেশি। এটা একটা কঠিন অবস্থা।আমরা কখন ঘুমাই সেটাও জানি না। ১০ মাসে আমরা জিয়া স্মৃতি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করেছি।

এর আগে এখানে যে বরাদ্দ ছিল সেটা একেবারে নগণ্য ছিল। এখন আরও অনেক বাড়াতে হবে। কারণ অনেকগুলো কিউরেশনের কাজ আছে। এর পরিকল্পনা চলছে। আপনারা ৬-৭ মাসের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে নগরের কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জাদুঘরের নিচতলায় একটি ভাস্কর্য দেখিয়ে উপদেষ্টা বলেন, এটি হচ্ছে জাদুঘরের সবচেয়ে ইউনিক একটি জিনিস। এই যন্ত্র দিয়েই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ভাস্কর্যে তিনি একটি মাইক্রোফোন হাতে নিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছেন।

এর আগে বিকেল চারটায় তিনি জাদুঘর ঘুরে দেখেন। তাঁর সফরসঙ্গী ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাবির অধ্যাপক সায়মা ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও খবর 25

Sponsered content