পার্বত্য চট্টগ্রাম

আর কতো বছর পার হলে চালু হবে থানচি বাস টার্মিনাল?

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৯:৩৭:৩৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ এক সময়ের দূর্গম উপজেলা থানচি কালের পরিবর্তনে উন্নয়নের ছোঁয়ায় আলোকিত উপজেলা ও সুন্দরের লীলাভূমি নামে পরিচিত পাচ্ছে দিন দিন। সড়ক পথ উন্নয়ন হওয়ায় থানচি লিক্রী, থানচি তিন্দু, থানচি বান্দরবান, থানচি আলিকদম, রুমা সড়কে বাড়ছে যাতায়াত করা জনসাধারণের, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন যানবাহন।

যানবাহন জনসাধারণের বাড়লেও বাস রাখার জায়গা সংকুলান না হওয়ায় দিন দিন বাস ও যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা যায়।

এই বিষয়ে বাস চালক খালেক,নুর আলম বলেন, অনেক আসা করেছিলাম বাস টার্মিনাল নির্মাণ হতে দেখে, কিন্তু তা যেনো শেষ হচ্ছে না। আরেক চালক স্বপন বলেন, এখানে কিছুক্ষণ ঐখানে কিছুক্ষণ আমাদের গাড়ি রাখতে হয়,বাস টার্মিনাল ট্রাক রাখে আমরা রাখতে পারিনা, টার্মিনালটি চালু করলে আমাদের জন্য ভালো হবে।

এই বিষয়ে বাস টার্মিনাল নির্মাণ করা ঠিকাদার সংশ্লিষ্ট খোকন থেকে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি ছোট খাটো কাজ বাকি আছে দুই একদিনের মধ্যেই বুঝিয়ে দিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল থেকে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবায়নকারী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বুঝিয়ে দেওয়ার পর বাস টার্মিনাল চালু হবে,এর মধ্যে বাস চালকরা বাস টার্মিনালে রাখতে পারবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনাল ভবন নির্মাণ কাজ শেষ, সামনে কিছু অংশ ইট বিছানো, আরেকটি অংশ কাঁচা মাঠি, পিছনে ও ডান পাশে পাহাড়ের মাটি পড়ে ড্রেন ভরাট হয়ে আছে,যা বৃষ্টি পাতের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে পানি টার্মিনালে যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। টার্মিনালের চারপাশে ড্রেন নির্মাণ করা আছে দুই দিকে সেই ড্রেন থেকে পানি কোন দিকে যাবে সেই নিস্কাশনের ব্যবস্থা লক্ষ্য করা যায় নি।

আরও খবর 29

Sponsered content