মহানগর

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ১১:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: দেশের প্রধান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

বুধবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।




চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।




দেশের তৃতীয় বৃহত্তম পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক।

আরও খবর 25

Sponsered content