প্রতিনিধি ৬ মে ২০২৬ , ১:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের সিনেমা প্যালেস রয়েল রোডের হোটেল সোনালিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) অধিদপ্তরের জেলা কার্যালয় সিএমপির সহায়তায় এ অভিযান চালায়।এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও মাহমুদা আক্তার।
অভিযানে থাকা মো. আফতাবুজ্জামান জানিয়েছেন, নিয়মিত বাজার তদারকি অভিযানে হোটেল সোনালিতে অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।
হোটেলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় অবস্থিত হোটেল কর্ণফুলীকে অপরিচ্ছন্নতা এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট খাদ্য পণ্যে ব্যবহার করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।