Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দীর্ঘ বছর পর ৩৯ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৯:৩০:০১ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মহিলা দলের দক্ষিণ হালিশহর শাখার কর্মীসভা বন্দরটিলায় থানা মহিলাদলের নেত্রী মিসেস খালেদা আক্তার নিলুর সভাপতিত্বে ও নারীনেত্রী, কারা নির্যাতিতা মহিলাদলের নেত্রী ফাতেমাতুজ জোহরা কাজলের সঞ্চালনায় ১৩ জুন,শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্মানিত প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা কাউন্সিলর মিসেস মনোয়ারা বেগম মনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কারা পরিদর্শক ও নগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস আঁখি সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী মিসেস সখিনা বেগম।

আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর,নারীনেত্রী তাসলিমা বেগম লিমা, পাহাড়তলী থানা মহিলাদলের সভাপতি রিনা বেগম, নারীনেত্রী সায়েরা বেগম,, এস এস বৃষ্টি, মিসেস শাহনাজ বেগম।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নারী নেত্রী শামিমা বেগম,৩৯ নং ওয়ার্ড মহিলা দলের সদস্য খাদিজা বেগম, সুলতানা আকতার,সেলিনা আকতার, রোকেয়া বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন , দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলতে পারিনি এবং কোথাও মিলিত হয়ে সভা -সমাবেশ, মিটিং এমন কি ৩/৫ মিলে চা চক্রের আয়োজন ও করতে পারিনি ঐ জালিম ফ্যাসিস্ট দোসরদের কারণে।

এখন সময় এসেছ সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে‌ ধানের শীষের পতাকা তলে তথা বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করতে আমরা বিএনপির কর্মসূচি আবারও সুচারুভাবে সম্পন্ন করতে একমত।

আসুন নারী সমাজের অধিকার ও নারী জাগরণের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ করে দেয়।

আরও খবর 25

Sponsered content