প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১২:৪৭:২১ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি আয়োজিত মহান স্বাধীনতা দিবস -২০২৬ উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ৩০ মার্চ বিকেলে সিডিএ বালুর মাঠে ২য় খেলাটি সম্পন্ন হয়েছে।এতে সিনিয়র দল ( অ-১৭) ২-১ গোলে জুনিয়র দল (অ-১৪) কে হারিয়েছে।
জয়ী দলের রাহুল একাই গোল দুটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের মহিউদ্দিন ও সিধু দাশ ( জুনিয়র দল)।আজকের খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির সহকারী কোচ মোঃ মামুন, মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও একাডেমির পরিচালক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
এছাড়া স্বাধীনতা দিবস প্রদর্শনী ফুটবল উপলক্ষে একাডেমির পরিচালক ও উপ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই সকল সদস্যদের বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়ে মুঠো ফোনে বার্তা পাঠান।
আগামী ১৫ এপ্রিল থেকে বাফুফের একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশগ্রহণ ও চলমান পাইওনিয়ার ফুটবলের জন্য অনুশীলন অব্যাহত রয়েছে।