Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

“আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচ” পাইওনিয়ার একাদশ ও জুনিয়র টিম ১-১ গোলে ড্র

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫২:১৯ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: : ৮ সেপ্টেম্বর নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আন্ত: একাডেমি দলের প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার (৮সেপ্টেম্বর) বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি থেকে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করে প্রীতি ম্যাচের উদ্ধোধন করেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, রাজনীতি বিদ মোঃ আনিসুল ইসলাম চৌধুরী।




এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক মোঃ নিজাম উদ্দিন জ্যাকি, ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও একাডেমির পরিচালক,বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুল আজিজ।

একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার মুঃ বাবুল হোসেন বাবলার পরিচালনায় উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম,মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, সদস্য মোঃ আব্দুর নূর ,মোঃ ওমর ফারুক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




খেলা শুরুর প্রাক্কালে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান। প্রথম দিনের খেলা টি ১-১ গোলে ড্র হয়েছে।

উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, ক্রীড়াংগনে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে মনন বিকাশে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ ক্রীড়া শৈলী প্রদর্শন করতে হবে।

রবিবার ২য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় আন্তঃ ফুটবল টিম এর সাথে পাইওনিয়ার ফুটবল টিম খেলবে।




আরও খবর 16

Sponsered content